© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্রিটিশ রাজার কাছ থেকে সাবমেরিনের ঘণ্টা উপহার পেলেন ট্রাম্প

শেয়ার করুন:
ব্রিটিশ রাজার কাছ থেকে সাবমেরিনের ঘণ্টা উপহার পেলেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৭ এএম | ২৯ এপ্রিল, ২০২৬
ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে সাবমেরিনের ঘণ্টা উপহার পেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প।হোয়াইট হাউসে রাষ্ট্রীয় নৈশভোজে ট্রাম্পকে এ উপহার দেওয়া হয় বলে বিবিসি আজ বুধবার জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজা তৃতীয় চার্লস প্রেসিডেন্ট ট্রাম্পকে ‘এইচএমএস ট্রাম্প’ নামের একটি সাবমেরিনের ঘণ্টা উপহার দেন। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রশান্ত মহাসাগরের যুদ্ধে অংশ নেওয়া একটি সাবমেরিনের টাওয়ারের ঘণ্টা।

রাজা বলেন, এই উপহার দুই দেশের উজ্জ্বল ভবিষ্যতের প্রতীক। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্ককে পৃথিবীর অন্য যেকোনো বন্ধুত্বের চেয়ে আলাদা বলে উল্লেখ করেন। এর আগে, রাজা কংগ্রেসে ভাষণ দেন। তিনি বলেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের অংশীদারত্ব এখন আগের চেয়ে আরেও বেশি গুরুত্বপূর্ণ।

ট্রাম্পকে উপহার দেওয়া ঘণ্টাটি ১৯৪৪ সালে প্রথম চালু হওয়া রাজকীয় নৌবাহিনীর সাবমেরিনের টাওয়ারের ঘণ্টা। বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে জানিয়েছে, এই ঘণ্টাটি মূলত দুই দেশের বন্ধুত্বের নতুন অধ্যায়ের প্রতীক।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, এই উপহারটি ১৯৭৬ সালে রানি এলিজাবেথের যুক্তরাষ্ট্র সফরের সময় উপহার দেওয়া দ্বিশতবার্ষিকী লিবার্টি বেলের স্মৃতি মনে করিয়ে দেয়।

এসএস/এসএন

মন্তব্য করুন