© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঝড়-তুফানের সময় মহানবী কোন দোয়া পড়তেন?

শেয়ার করুন:
ঝড়-তুফানের সময় মহানবী কোন দোয়া পড়তেন?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১০ এএম | ২৯ এপ্রিল, ২০২৬
ঝড়-তুফান- প্রকৃতির এক ভয়ংকর ও শক্তিশালী নিদর্শন, যা মানুষকে তার অসহায়ত্বের কথা স্মরণ করিয়ে দেয়। আকাশে কালো মেঘের গর্জন, বিদ্যুতের ঝলকানি আর তীব্র বাতাসের তাণ্ডব যেন আমাদের মনে করিয়ে দেয়- এই বিশ্বব্রহ্মাণ্ডের প্রকৃত নিয়ন্ত্রক একমাত্র আল্লাহ।

তাই এ সময় একজন মুমিন তার মহান রবের দিকে ফিরে যায়, তাঁর কাছেই আশ্রয় প্রার্থনা করে। হাদিসে ইরশাদ হয়েছে, আয়েশা (রা.) বর্ণনা করেছেন, রাসুল প্রচণ্ড ঝড়-তুফান ও তীব্র বাতাস দেখলে এই দোয়া পড়তেন,

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ خَيْرِهَا، وَخَيْرِ مَا فِيهَا، وَخَيْرِ مَا أُرْسِلَتْ بِهِ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا، وَشَرِّ مَا فِيهَا، وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ

উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন খাইরিহা, ওয়া খাইরি মা ফিহা, ওয়া খাইরি মা উরসিলাত বিহি, ওয়া আউজু বিকা মিন শাররিহা, ওয়া শাররি মা ফিহা, ওয়া শাররি মা উরসিলাত বিহি।

অর্থ : হে আল্লাহ, এই প্রচণ্ড বাতাস যেসব কল্যাণ ও উপকার নিয়ে এসেছে তা আমি আপনার কাছে চাই। এই প্রচণ্ড বাতাস যেসব ক্ষতি ও মন্দ নিয়ে এসেছে তা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি। (তিরমিজি, হাদিস নম্বর : ৩৪৪৯)

এসকে/এসএন

মন্তব্য করুন