© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিধানসভা নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোটদানের আহ্বান নরেন্দ্র মোদির

শেয়ার করুন:
বিধানসভা নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোটদানের আহ্বান নরেন্দ্র মোদির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০০ পিএম | ২৯ এপ্রিল, ২০২৬
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে দক্ষিণবঙ্গের ৭টি জেলার মোট ১৪২টি আসনে ভোটগ্রহণ চলছে। এ উপলক্ষে রাজ্যের ভোটারদের বিশেষ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট করে প্রধানমন্ত্রী ভোটারদের উৎসাহিত করেন।

তিনি লেখেন, আজ পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। গণতন্ত্রকে আরো শক্তিশালী করতে আমি সবাইকে রেকর্ডসংখ্যায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের বিপুলসংখ্যায় ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য তিনি বিশেষভাবে অনুরোধ করেন।

দ্বিতীয় দফার এই নির্বাচনে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া এবং পূর্ব বর্ধমানের ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

মোট ভোটার রয়েছেন ৩.২১ কোটি। এর মধ্যে নারী ভোটার ১.৫৭ কোটি। ভোটকেন্দ্র রয়েছে মোট ৪০,০০১টি।

গত ২০২১ সালের নির্বাচনে এই ১৪২টি আসনের মধ্যে বিজেপি মাত্র ১৮টিতে জয়ী হয়েছিল।

তবে এবার সেই সংখ্যা অনেক বাড়িয়ে নিতে মরিয়া তারা। এই লক্ষ্যেই নির্বাচনের আগে প্রধানমন্ত্রী মোদি ও অমিত শাহসহ কেন্দ্রীয় নেতারা রাজ্যে রেকর্ডসংখ্যক জনসভা ও রোড শো করেছেন। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের লম্বা লাইন দেখা যাচ্ছে। বিকেল পর্যন্ত চলবে এই ভোটগ্রহণ প্রক্রিয়া।

কেএন/এসএন

মন্তব্য করুন