হোয়াইট হাউসে রাজকীয় ভোজ, কী ছিল মেনুতে?
ছবি: সংগৃহীত
০১:৩২ পিএম | ২৯ এপ্রিল, ২০২৬
হোয়াইট হাউসে আয়োজিত বর্ণাঢ্য স্টেট ডিনারের মেনুতে ফার্স্ট লেডির তত্ত্বাবধানে পরিবেশন করা হয়েছে আভিজাত্য আর স্বাদের এক চমৎকার সংমিশ্রণ। ভোজের শুরুতে অতিথিদের পরিবেশন করা হয় বিশেষ গার্ডেন ভেজিটেবল স্যুপ এবং হার্টস অব পাম সালাদ।
মূল খাবারের প্রথম পর্যায়ে ছিল হার্ব রাভিওলি, যাতে রিকোটা পনির ও মোরেল মাশরুমের পুরের সাথে ব্যবহার করা হয়েছে বিশেষ পারমেজান ইমালসন। প্রধান পদ হিসেবে পরিবেশিত হয়েছে ফরাসি ধাঁচের মাছের পদ ডোভার সোল মুনিয়ের। এর সাথে ছিল পটেটো পাভে, বসন্তের র্যাম্পস এবং স্নো পিস।
ভোজের শেষটা ছিল মিষ্টি আর নান্দনিক। ডেজার্ট হিসেবে পরিবেশন করা হয় মৌচাকের আদলে তৈরি ফ্লাওয়ারলেস চকলেট কেক। হোয়াইট হাউসের নিজস্ব বাগানের খাঁটি মধু এবং আইসক্রিমের সাথে এটি পরিবেশিত হয়। এছাড়া খাবারের প্রতিটি পদের সাথে ছিল বাছাই করা সেরা সব ওয়াইন।
এসএ/এসএন