© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হরমুজ ইস্যুতে পানামা খালে জাহাজের চাপ, বাড়ছে খরচ

শেয়ার করুন:
হরমুজ ইস্যুতে পানামা খালে জাহাজের চাপ, বাড়ছে খরচ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৯ পিএম | ২৯ এপ্রিল, ২০২৬
ইরান পরিস্থিতির কারণে পানামা খাল দিয়ে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে বেড়েছে। খাল কর্তৃপক্ষের অর্থ বিভাগের প্রধান ভিক্টর ভিয়াল জানিয়েছেন, গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত আগের তুলনায় প্রায় ৩০০টি বেশি জাহাজ এই পথ ব্যবহার করেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের সংকট চলতে থাকলে এই প্রবণতা আরও বাড়তে পারে। মূল কারণ হলো হরমুজ প্রণালি অবরুদ্ধ থাকায় অনেক জাহাজ বিকল্প পথ হিসেবে পানামা খাল ব্যবহার করছে।

এর ফলে পরিবহন খরচও বেড়ে গেছে। সাধারণত এই খাল পার হতে জাহাজভেদে ৩ থেকে ৪ লাখ ডলার লাগে। তবে দ্রুত পারাপারের জন্য কিছু জাহাজকে অতিরিক্ত ফি হিসেবে প্রায় ৪ লাখ ২৫ হাজার ডলার পর্যন্ত দিতে হচ্ছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস।

তথ্যসূত্র: আল-জাজিরা

এসকে/এসএন

মন্তব্য করুন