© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মুক্তিযুদ্ধ কোনো পলিটিক্যাল মেটাফোর না, এটা আমাদের অস্তিত্ব: সংসদে আফরোজা খানম

শেয়ার করুন:
মুক্তিযুদ্ধ কোনো পলিটিক্যাল মেটাফোর না, এটা আমাদের অস্তিত্ব: সংসদে আফরোজা খানম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৫ পিএম | ২৯ এপ্রিল, ২০২৬
বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ্ আফরোজা খানম বলেছেন, জুলাই বিপ্লবকে ৭১-এর মহান মুক্তিযুদ্ধের সঙ্গে কম্পেয়ার করা হয়, তখন এটি ছোট হয়ে যায়। বাংলাদেশকে খাটো করা হয়। আমরা লজ্জিত হই। 

মুক্তিযুদ্ধ কোনো পলিটিক্যাল মেটাফোর না, এটা আমাদের অস্তিত্ব। আর জুলাই বিপ্লব বাংলাদেশের বিপ্লব বাংলাদেশের গণঅভ্যধান এই বিপ্লবের ড্রাম তৈরি করেছে। বাংলাদেশের জনগণ পাশে ছিল বিএনপি। এ বিপ্লবের পটভূমি তৈরি হতে ১৭ বছর লেগেছে এটি এক মাসের বিপ্লব নয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিন আজ (২৯ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপরে আলোচনা কালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিমানমন্ত্রী বলেন, তার দুর্দর্শী নেতৃত্ব আমাদের সাহস যোগায়, আমাদের উন্নয়নের পথ দেখায়। 

বিমানমন্ত্রী বলেন, এ বিপ্লবের পটভূমিতে ছিলেন আমাদের দেশনেত্রী খালেদা জিয়া। তিনি কারা বরণ করেছেন, সন্তানহারা হয়েছেন, তার বড় সন্তান তারেক রহমানকে দেশ ও দেশের মানুষের জন্য উৎসর্গ করেছেন। যার নেতৃত্বে আজ আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।

বিমানমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকার সরানো এত এক মাসে ফ্যাসিস্ট সরকারের পতন হয় না, হতে পারে না। আমার যারা এখানে বিরোধী ভাইয়েরা আছেন, তাদের বলব– সত্যের সঙ্গে থাকুন, সত্যকে স্বীকার করুন। কথায় কথায় তাচ্ছিল্যভাবে কথা বলাটা ঠিক নয়, এটা ওভার কনফিডেন্স।

আমরা শহীদ জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়া, তারেক রহমানের কর্মী, উই আর নট ওভার কনফিডেন্ট, বাট উই আর কনফিডেন্ট। আমরা দেশ এবং দেশের মানুষকে সেবা দিতে এসেছি। আমরা রাতারাতি এই মহান সংসদে আসি নাই। আমাদের দৃশ্যমান পরিচয় ছিল আছে এবং থাকবে। আমরা কখনও পরিচয় লুকাইনি। বীরের পরিচয় থাকে, কাপুরুষের পরিচয় থাকে না। তারা গুপ্ত আর আজকে এখানে একটা কথা উঠেছে তার আমার বিরোধী ভাইয়েরা বলেছেন- বেহেশতের কথা আসলে এটা পরম করুনাময় আল্লাহ জানেন কার আমলনামা কাকে কোথায় নিয়ে যাবে। কিন্তু আমরা বেচা-কেনার মধ্যে ছিলাম না। 

বিমানমন্ত্রী বলেন, আমাদের দেশপ্রেম, আমাদের ঠিকানা ছিল। সে দেশপ্রেমটা আমরা মানুষের মাঝে নিয়ে গিয়েছি। জনগণের ভালোবাসাটা সবার কাছে ছড়িয়ে দিয়েছি। যেই জন্য আজকে আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই সংসদে বসার সুযোগ পেয়েছি। 

তিনি আরও বলেন, গণতন্ত্রহীন, ভোটহীন বিপ্লব, বিপন্ন বাংলাদেশের আসার প্রতিফলন আজকের এই সরকার। গণঅভ্যুত্থান স্পষ্ট করেছে এ রাষ্ট্রের প্রকৃত মালিক এদেশের জনগণ। এ কারণে জুলাই সনদের প্রত্যেকটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। এ কথাটা আমার না এ কথাটা তারেক রহমানের।

বিমানমন্ত্রী বলেন, আমরা মহিলারা সংখ্যায় অনেক কম আছি এখানে, একটু সময় দেন। বিরোধ-বিরোধিতা অবশ্যই হবে, সংসদের বিরোধিতা হবে, কিন্তু সেটা সৌন্দর্যের মধ্যে থাকতে হবে। অবশ্যই সনদ নিয়ে অতিরিক্ত বিতর্ক চলছে। এটা মনে হচ্ছে বিরোধিতার জন্য বিরোধিতা করা হচ্ছে। এতে সংসদীয় সৌন্দর্য নষ্ট হচ্ছে।

বিমানমন্ত্রী বলেন, আমরা জনগণের কাছে যে ওয়াদা করেছি সেটা শুধু রাজনৈতিক অঙ্গীকার না। জুলাই সনদ শুধু ১১ দলীয় জোট বা বিরোধী দলের সনদ নয়। এই জুলাই সনদ বাংলাদেশের সনদ। এই সনদ বাস্তবায়ন হবে।

আরআই/টিএ

মন্তব্য করুন