© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনা: খুলনা বিভাগে আক্রান্ত ছাড়াল ৪ হাজার

শেয়ার করুন:
করোনা: খুলনা বিভাগে আক্রান্ত ছাড়াল ৪ হাজার
own-reporter-khulna
০৬:২০ পিএম | ২৯ জুন, ২০২০

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ২১৬ জনের। এ নিয়ে বিভাগে মোট আক্রান্ত হয়েছে ৪ হাজার ৭৬ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৫৯ জন।

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ২১৬ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্ত হয়েছে ৪ হাজার ৭৬ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৫৯ জন।

সোমবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মনজুরুল মুরশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

নতুন শনাক্তদের মধ্যে খুলনা জেলার ১০২ জন, বাগেরহাটের ৭ জন, সাতক্ষীরার ৯ জন, যশোরের ৩৯ জন, মাগুরার ১১ জন, নড়াইলের ১২ জন ও কুষ্টিয়ার ৩৬ জন।

বিভাগের আক্রান্তদের মধ্যে খুলনায় ১ হাজার ৭৮৬ জন, বাগেরহাটে ১৯৪ জন, সাতক্ষীরায় ১৮৩ জন, যশোরে ৫৬১ জন, ঝিনাইদহে ১৮৫ জন, মাগুরায় ১৩০ জন, নড়াইলে ১৭৮ জন, কুষ্টিয়ায় ৫৭৭ জন, চুয়াডাঙ্গায় ২১২ জন ও মেহেরপুরে ৭০ জন রয়েছেন।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন