© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বদিউল আলমকে বিচারের আওতায় আনার দাবি গোলাম মাওলা রনির

শেয়ার করুন:
বদিউল আলমকে বিচারের আওতায় আনার দাবি গোলাম মাওলা রনির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫০ এএম | ৩০ এপ্রিল, ২০২৬
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি।

তিনি বলেন, “বদিউল আলম লোভী মানুষ। তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রচারের নামে একটি রাজনৈতিক প্রোগ্রামে এক কোটি টাকা দিয়েছেন। এটি অত্যন্ত ঘৃণীত ফৌজদারি অপরাধ।

গোপনে যে কত কোটি টাকা কাকে দিয়েছেন, সেটা বের করতে হবে।’

সম্প্রতি দেশের একটি গণমাধ্যমের আয়োজিত টক শো অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বদিউল আলমকে জামায়াত আমিরের ডুপ্লিকেট কপি উল্লেখ করে গোলাম মাওলা রনি বলেন, ‘বদিউল আলম মজুমদার জামায়াত আমিরের মতো দেখতে অনেক সুন্দর। চুল ধবধবে সাদা, পাকা কথাবার্তা বলেন।

তার ওপর তার ডক্টরেট আছে। এ মানুষের টাকার লোভ থাকবে কেন?’

তিনি বলেন, ‘এই মানুষগুলোর এক পা কবরে, এক পা দুনিয়াতে। হাত-পা থরথর করে কাঁপে। এই মানুষগুলো যদি কেউ যৌনতা দ্বারা তাড়িত হয়, অর্থ দ্বারা তাড়িত হয়, লোভ দ্বারা তাড়িত হয়, ক্ষমতা দ্বারা তাড়িত হয়, আমার শুধু এতটুক বলার আছে আল্লাহও তাদের শাস্তি দিতে লজ্জা পান।

এদের মতো লোকজন সামনে রেখে একটা জাতি এগোতে পারে না।’

বদিউল আলমকে উদ্দেশ করে গোলাম মাওলা রনি আরো বলেন, ‘তারা টাকা দেখলে দৌড়ে যান। যেখানে টাকা আছে, সেখানে তারা যাবেন। মিষ্টি মিষ্টি কথা বলবেন। তারপরে শেষে ভদ্র সাজবেন এবং নানা রকম নীতিকথা বলে যেভাবে হোক না কেন দেবতা সেজে হলেও সে পরের ধন তাকে নিতেই হবে।

টিজে/টিএ 

মন্তব্য করুন