© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী

শেয়ার করুন:
সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫২ এএম | ৩০ এপ্রিল, ২০২৬
জাতীয় সংসদের অধিবেশন চলাকালে শৃঙ্খলা ও রীতি মানার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে আইনমন্ত্রীর বক্তব্য চলাকালে অধিবেশন কক্ষে প্রবেশ করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। এ সময় তিনি প্রথম সারিতে নিজের আসনে না বসে দুই সারি পেছনে বসেন।

আইনমন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী নিজের আসনে গিয়ে বসেন।

সংসদের রীতি অনুযায়ী, কোনো সদস্যের বক্তব্য চলাকালে তার সামনে দিয়ে যাওয়া শৃঙ্খলাবিরোধী। প্রধানমন্ত্রী সেই রীতি অনুসরণ করেন।

সংসদ আইনের প্রতি সম্মান দেখিয়ে প্রধানমন্ত্রীর শৃঙ্খলা মানার দৃশ্য সরকারি ও বিরোধী দলীয় সংসদ সদস্যদের মুগ্ধ করেছে। অধিবেশনের এই পর্বে দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার কায়সার কামালও প্রধানমন্ত্রীর এই শৃঙ্খলা মানার ভূয়সী প্রশংসা করেন।

কেএন/এসএন

মন্তব্য করুন