© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দাম বাড়লেও স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ

শেয়ার করুন:
দাম বাড়লেও স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১৮ পিএম | ৩০ এপ্রিল, ২০২৬
দাম সমন্বয়ের পরও এখনও স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ। রাজধানীর মুদি দোকানগুলোতে ঘুরে এই চিত্র দেখা গেছে।

দোকানদাররা বলছেন, ডিলাররা যে দামে তেলের বোতল দেন তাতে লিটারপ্রতি লাভ হতো কেবল ১ টাকা। তাই সীমিত পরিসরেই তেল তুলেছিলেন তারা। দাম সমন্বয়ের পর সরবরাহ স্বাভাবিক হবে।

ইরান যুদ্ধের ডামাডোলে যখন জ্বালানি তেল নিয়ে দেশজুড়ে হাহাকার; তখন সরবরাহ সংকটের অজুহাতে বাজার থেকেই উধাও হয়ে যায় বোতলজাত সয়াবিন তেল।

এমন পরিস্থিতিতে গতকাল বুধবার সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়ায় বাণিজ্য মন্ত্রণালয়। খোলা তেলের নতুন দাম ১৭৯ টাকা, আর বোতালজাত সয়াবিনের দাম নির্ধারিত হয়েছে ১৯৯ টাকা।

এসকে/এসএন

মন্তব্য করুন