© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চাঁদপুরের পুলিশ সুপার করোনায় আক্রান্ত

শেয়ার করুন:
চাঁদপুরের পুলিশ সুপার করোনায় আক্রান্ত
district-correspondent
০৩:৪০ পিএম | ৩০ জুন, ২০২০

চাঁদপুরের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২৭ জুন তার নমুনা সংগ্রহ করা হয়। সোমবার দিবাগত রাতে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে।

মঙ্গলবার দুপুরে চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. শাখাওয়াত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে চাঁদপুর জেলা সিভিল সার্জন বলেন, পুলিশ সুপার মো. মাহবুবুর রহমানের করোনা পজিটিভের বিষয়টি আমরা সোমবার রাতে নিশ্চিত হয়েছি। এখনও পর্যন্ত রিপোর্ট হাতে পায়নি। পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান এখন আইসোলেশনে রয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মো. আসাদুজ্জামান সবুজ জানান, করোনা পজিটিভ হওয়ার পর থেকেই পুলিশ সুপার তার নিজ বাসভবনে আইসোলেশনে রয়েছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো। দ্রুত সুস্থতা কামনায় তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

এদিকে সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, চাঁদপুর জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৮৫৬ জন। এদের মধ্যে অর্ধশতাধিক পুলিশ করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৫৭ জন মারা গেছেন।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন