© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীর জামিন নামঞ্জুর

শেয়ার করুন:
হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীর জামিন নামঞ্জুর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪০ পিএম | ৩০ এপ্রিল, ২০২৬
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যার অভিযোগে পল্টন থানায় করা মামলায় মূল সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীন সামিয়ার জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সামিয়ার আইনজীবী জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেছেন।

গত বছরের ১৪ ডিসেম্বর সামিয়াকে নারায়ণগঞ্জ থেকে আটক করে পল্টন থানায় হস্তান্তর করা হয়। এরপর দুই দফায় তার ৯ দিনের রিমান্ড মঞ্জুর হয়। রিমান্ড শেষে গত ২৪ ডিসেম্বর সামিয়া দোষ স্বীকার করে জবানবন্দি দেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী। গুলিটি লাগে হাদির মাথায়।

গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান তিনি।

গত ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে হত্যাচেষ্টার মামলা করেন। পরে সেটা হত্যা মামলা হয়ে যায়।

এমআর/টিএ 

মন্তব্য করুন