© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্রকে মোজতবা খামেনির বার্তাহাজার কিলোমিটার দূর থেকে আসা লোভী বিদেশিদের স্থান হবে সমুদ্রের তলদেশে

শেয়ার করুন:
হাজার কিলোমিটার দূর থেকে আসা লোভী বিদেশিদের স্থান হবে সমুদ্রের তলদেশে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৫ পিএম | ৩০ এপ্রিল, ২০২৬
ভবিষ্যতে পারস্য উপসাগর যুক্তরাষ্ট্রবিহীন হবে বলে মন্তব্য করেছেন ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনি। তিনি বলেছেন, যেসব বিদেশি হাজার কিলোমিটার দূর থেকে লোভ ও বিদ্বেষ নিয়ে এই অঞ্চলের সমুদ্রসীমায় এসেছে তাদের স্থান হবে সমুদ্রের তলদেশে। আর ইরান ও তার প্রতিবেশী আরব দেশগুলো করবে উন্নতি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ইরানের সরকারি টিভিকে খামেনির লিখিত বক্তব্য পড়ে শোনানো হয়। এতে তিনি বলেছেন, “আল্লাহর সাহায্য ও শক্তি নিয়ে পারস্য উপসাগরের উজ্জল ভবিষ্যত হবে আমেরিকাবিহীন এক ভবিষ্যত। সেই ভবিষ্যতটি এখানকার জনগণের অগ্রগতি, স্বাচ্ছ্যন্দ এবং সমৃদ্ধিতে নিয়োজিত থাকবে।”

“পারস্য উপসাগর ও ওমান সাগর তীরবর্তী দেশগুলোর লক্ষ্য একটিই। যেসব বিদেশি কয়েক হাজার কিলোমিটার দূর থেকে লোভ ও বিদ্বেষ নিয়ে আসে, তাদের এখানে স্থান নেই। তাদের জায়গা হবে পানির তলদেশে।” যোগ করেন মোজতবা। তিনি বলেছেন, ইরান উপসাগরীয় অঞ্চলকে রক্ষা করবে। সঙ্গে শত্রুরা এখানকার সমুদ্রের যে অপব্যবহার করছে, সেটির পতন ঘটাবে।

এছাড়া হরমুজ প্রণালিতে যে নতুন ব্যবস্থাপনা আনা হচ্ছে, অর্থাৎ ইরানের নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে, সেটি হরমুজে শান্তি, সমৃদ্ধি এবং অর্থনৈতিক সুবিধা বয়ে আনবে বলেও দাবি করেন তিনি।

গত ২৮ ফেব্রুয়ারি দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলা চালায়। ওইদিন প্রাণ হারান সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি। এরপর নতুন নেতা নির্বাচিত হন মোজতবা। তবে তাকে এখনো প্রকাশ্যে দেখা যায়নি।

সূত্র: রয়টার্স

আরআই/টিএ

মন্তব্য করুন