© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আইজিপির সঙ্গে ইউনেসকো প্রতিনিধিদলের সাক্ষাৎ

শেয়ার করুন:
আইজিপির সঙ্গে ইউনেসকো প্রতিনিধিদলের সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১৯ পিএম | ৩০ এপ্রিল, ২০২৬
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে ইউনেসকোর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ সুসান ভাইজের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পুলিশ হেডকোয়ার্টার্সে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সাক্ষাতে সুসান ভাইজ নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান। এ সময় তিনি বাংলাদেশ পুলিশের সংস্কার, মতপ্রকাশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা, কমিউনিটি পুলিশিং, মানবাধিকার এবং সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

এ ছাড়া বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি এবং পুলিশ ও গণমাধ্যমের মধ্যে সম্পর্ক উন্নয়নে প্রশিক্ষণ প্রদানের আগ্রহ প্রকাশ করেন তিনি।

আইজিপি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে ইউনেসকোর আগ্রহকে স্বাগত জানান।

একইসঙ্গে বাংলাদেশ পুলিশ ও ইউনেসকোর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমআর/টিএ  

মন্তব্য করুন