© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বৌদ্ধ পূর্ণিমা শান্তি অহিংসা ও মানবিকতার চিরন্তন বার্তা বহন করে: জিএম কাদের

শেয়ার করুন:
বৌদ্ধ পূর্ণিমা শান্তি অহিংসা ও মানবিকতার চিরন্তন বার্তা বহন করে: জিএম কাদের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৯ পিএম | ০১ মে, ২০২৬
পবিত্র বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

তিনি এই পবিত্র দিনের তাৎপর্য তুলে ধরে বলেন, গৌতম বুদ্ধের শুভ জন্ম, বোধিলাভ ও মহাপরিনির্বাণের এই দিন মানবজাতির জন্য এক অনন্য তাৎপর্য বহন করে। তার প্রচারিত অহিংসা, মৈত্রী, সহনশীলতা ও করুণার বাণী কেবল একটি ধর্মের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, বরং তা মানবমুক্তির এক চিরন্তন দিকনির্দেশনা।

শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, বর্তমান বিশ্ব এবং বাংলাদেশের প্রেক্ষাপটে গৌতম বুদ্ধের শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক। রাজনৈতিক মতপার্থক্য, ক্ষমতার দ্বন্দ্ব ও পারস্পরিক অসহিষ্ণুতা আমাদের সামাজিক সংহতিকে বাধাগ্রস্ত করছে। জিএম কাদের বলেন, ক্রোধ ও প্রতিহিংসা কখনো স্থায়ী সমাধান এনে দিতে পারে না; বরং তা সমাজে অশান্তি সৃষ্টি করে। রাজনৈতিক অঙ্গনে পারস্পরিক বিদ্বেষ নয়, সংযম, সহনশীলতা ও সমঝোতার চর্চা জরুরি। অতীতমুখী বিরোধ নয়, বরং বর্তমানের জনদুর্ভোগ লাঘব এবং একটি সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে কাজ করা সময়ের দাবি।

এবি/টিএ

মন্তব্য করুন