© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমার হাওর অঞ্চলের মানুষকে আপনারা বাঁচান : ফজলুর রহমান

শেয়ার করুন:
আমার হাওর অঞ্চলের মানুষকে আপনারা বাঁচান : ফজলুর রহমান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪১ পিএম | ০১ মে, ২০২৬
কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তাঁর হাওর অঞ্চলের মানুষকে দুর্যোগ থেকে বাঁচানোর আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (১ মে) কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হাওর পরিদর্শনে গিয়ে তিনি দেশবাসীর কাছে এ আহ্বান জানান। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে ফজলুর রহমানকে বলতে শোনা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে খুব দ্রুত আমি এলাকাতে এসেছি।

 এই দুর্যোগ প্রতিবছর আসে না। মাঝেমধ্যে আসে এবং পানির সঙ্গে মানুষের কপালও ডুবে যায়। এই মানুষের কান্নার কোনো শেষ নেই। আমি সারা দেশের মানুষ এবং সারা পৃথিবীর মানুষকে আমি আবেদন করছি, আমার হাওর অঞ্চলের মানুষকে আপনারা বাঁচান।

কারণ হাওর অঞ্চলের মানুষ এইবার যে দুর্যোগের মাঝে পড়ছে বহুদিন এই দুর্যোগ আসেনি। এখানে প্রায় সব ধান পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে।

তিনি বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান গতকাল সংসদে বক্তব্য দিয়েছেন যে, তিন মাসের জন্য ক্ষতিগ্রস্ত অঞ্চলের কৃষকদের প্রণোদনা দেবেন। এ কারণে আমি দেখতে এসেছি এবং সারা এলাকায় আমি ঘুরে ঘুরে দেখব।

 আজকে মিঠামইন দক্ষিণের হাওর সবচেয়ে বড় হাওরের একটা দেখে গেলাম। আমি কৃষকদের সঙ্গে কথা বলেছি। উপজেলা প্রশাসনসহ সবার সঙ্গে কথা বলেছি। ইনশাআল্লাহ আমরা এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারব।’ 

এমআই/টিএ

মন্তব্য করুন