© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরান ইস্যুতে বিরোধীদলীয় নেতার প্রশ্নের জবাব দিল পররাষ্ট্র মন্ত্রণালয়

শেয়ার করুন:
ইরান ইস্যুতে বিরোধীদলীয় নেতার প্রশ্নের জবাব দিল পররাষ্ট্র মন্ত্রণালয়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৪ পিএম | ০১ মে, ২০২৬
জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের প্রশ্ন করেছেন, বাংলাদেশের একটি বন্ধুরাষ্ট্র (ইরান) কেন বলেছে যে, তারা চরম কষ্টের সময়ে বাংলাদেশকে পাশে পায়নি।‌ এই বিষয়টি খোলাসা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার (১ মে) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘এ বিষয়ে বাস্তবতা হলো যে, চলমান উপসাগরীয় যুদ্ধে ওই অঞ্চলের দেশগুলোতে বাংলাদেশের নীতি প্রশংসিত হয়েছে উদাহরণস্বরূপ, বাংলাদেশে অবস্থিত ইরানের দূতাবাস সাম্প্রতিক একটি বিবৃতিতে বাংলাদেশের ভারসাম্যমূলক ও গঠনমূলক নীতির প্রশংসা করেছে। একই বিবৃতিতে ইরানের দূতাবাস মিডিয়াতে দেওয়া বক্তব্যের টুকরা অংশকে ইচ্ছামতো প্রচারে অসন্তোষ প্রকাশ করেছে।’

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়, ‘এ ছাড়া গত ২৩ এপ্রিল ঢাকাস্থ ইরানি দূতাবাসে ইরানের জনগণের জন্য বাংলাদেশের পক্ষ থেকে জরুরি চিকিৎসা সহায়তা-সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদি বাংলাদেশ ও ইরানের মধ্যে বিদ্যমান গভীর ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন এবং এই দুঃসময়ে ইরানের জনগণের প্রতি বাংলাদেশের সহমর্মিতা ও আন্তরিক সমর্থনের জন্য ধন্যবাদ জানান।’

এসকে/টিএ

মন্তব্য করুন