© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার: মির্জা ফখরুল

শেয়ার করুন:
কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৫ পিএম | ০১ মে, ২০২৬
ধর্ম মানুষের কল্যাণের জন্য জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার। ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।

শুক্রবার (১ মে) রাতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাড্ডা বৌদ্ধ মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী বলেন, প্রতি বুদ্ধ পূর্ণিমায় গুলশানের পার্টি অফিসের আয়োজনে বেগম জিয়া উপস্থিত থাকতেন। এবার প্রথম তিনি নেই। মানুষকে আকর্ষণ করার ঐশ্বরিক শক্তি ছিল তার।
 
মির্জা ফখরুল বলেন, ধর্ম মানুষের কল্যাণের জন্য। সব ধর্ম মানুষের ভালো চায়। বিশ্বে যখন হিংসা, যুদ্ধ-বিগ্রহ, তখনই মহাপুরুষরা এসেছেন। বর্তমান বিশ্ব খুবই কঠিন। হিংসা, যুদ্ধে পূর্ণ। যারা কল্যাণে বিশ্বাসী, তাদের সবাই এক হওয়া দরকার। ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।
 
তিনি বলেন, ধর্মের কারণে বিভেদ সৃষ্টি হয়, হত্যা করা হয়, ঘর জ্বালিয়ে দেয়া- এটা ভাবতে পারি না। আমরা বিশ্বাস করি, একসঙ্গে সব ধর্ম নিয়ে একটি সুন্দর দেশ গড়ে তুলবো। বৌদ্ধরা যেভাবে চান, সেভাবে বৌদ্ধ বিহার উন্নত করার চেষ্টা করা হবে।

কেএন/টিএ

মন্তব্য করুন