© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পেট্রলের দামে ‘আমেরিকানরা পিষ্ট হচ্ছে’: কংগ্রেসম্যান

শেয়ার করুন:
পেট্রলের দামে ‘আমেরিকানরা পিষ্ট হচ্ছে’: কংগ্রেসম্যান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:১১ এএম | ০২ মে, ২০২৬
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে পেট্রলের দাম বৃদ্ধির বিষয়ে ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান টেড লিউ বলেছেন, ‘আমেরিকানরা পিষ্ট হচ্ছে, আর ট্রাম্প ও তার শতকোটিপতি বন্ধুরা আরও ধনী হয়ে চলেছে।’

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমালোচক ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান টেড লিউ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ কথা লিখেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, যুদ্ধ শেষ হলে জ্বালানির দাম হঠাৎ করেই কমে আসবে।

বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে আছে। টানা দুই মাস ধরে চলা এই অচলাবস্থায় বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে আন্তর্জাতিক বাজারে। জ্বালানির দাম ইতোমধ্যেই উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে এবং এর ফলে বৈশ্বিক অর্থনীতিতে মন্দার ঝুঁকি তৈরি হয়েছে।

সূত্র: আল জাজিরা

আইকে/টিএ

মন্তব্য করুন