© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেল ১২ জনের

শেয়ার করুন:
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেল ১২ জনের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩২ এএম | ০২ মে, ২০২৬
লেবাননের দক্ষিণাঞ্চলে দখলদার ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। চলমান যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও এসব হামলা অব্যাহত রয়েছে।

শুক্রবার (১ মে) নাবাতিয়েহ জেলার হাব্বুশ এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৮ জন নিহত এবং আরো অন্তত ৮ জন আহত হন। আহতদের মধ্যে একজন শিশু ও একজন নারী রয়েছেন।

স্থানীয় উদ্ধারকারী দল ধ্বংসস্তূপে তল্লাশি চালিয়ে হতাহতদের উদ্ধারের চেষ্টা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাপক বিমান হামলায় পুরো একটি আবাসিক এলাকা ধ্বংস হয়ে গেছে এবং বহু ভবন মাটির সঙ্গে মিশে গেছে।

এদিন টায়ার ও নাবাতিয়েহর আশপাশের আরো কয়েকটি এলাকায় হামলায় অন্তত ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া বিভিন্ন স্থানে বাড়িঘর, একটি কনভেন্ট ও একটি স্কুল ধ্বংস করা হয়েছে।

হামলার আগে হাব্বুশ এলাকার বাসিন্দাদের জোরপূর্বক সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি সামরিক বাহিনী। তবে আগের দিন কোনো সতর্কতা ছাড়াই একই এলাকায় হামলা চালানো হয়েছিল।

সূত্র : আলজাজিরা

এমআর/টিএ  

মন্তব্য করুন