© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কিম জং উন আবার উধাও!

শেয়ার করুন:
কিম জং উন আবার উধাও!
international-desk
০৬:০৪ পিএম | ০১ জুলাই, ২০২০

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন যেন এক রহস্যময় চরিত্র। এই প্রকাশ্যে, তো এই উধাও। কিম জং উনের এই হুটহাট হারিয়ে যাওয়ার মাঝেও যে রহস্য লুকিয়ে আছে, তা আজও অধরা।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে কিমের লুকোচুরি যেন আরও বেড়ে গেছে। গত তিন সপ্তাহ ধরে আবারও লোকচক্ষূর অন্তরালে চলে গেছেন তিনি। তাই অনেক মিডিয়ায় খবর রটে গেছে কিম জং উন আর বেঁচে নেই। তার মৃত্যু নিয়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন।

ডেইলি মিররের খবরে বলা হয়েছে, গত এপ্রিলে ২০ দিন আড়ালে ছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। সেই সময় গুঞ্জন উঠেছিল কিম মারা গেছেন। আবার এও গুঞ্জন চলছিল যে, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে আছেন। তবে সেসময় সব জল্পনার অবসান ঘটিয়ে ৩১ মে প্রকাশ্যে আসেন কিম জং উন।

প্রকাশ্যে এসে কিছুদিন রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থেকে আবারও উধাও হয়ে গেছেন কিম। গত ৭ জুনের পর আর তার চেহারা দেখা যায়নি।

এদিকে কিমের মৃত্যু নিয়ে নতুন গুঞ্জনে ঘি ঢেলে দিয়েছেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী তারো কনো। তিনি এক ব্রিফিংয়ে বলেছেন, কিমের স্বাস্থ্য নিয়ে আমাদের কাছে কিছু সন্দেহজনক তথ্য আছে। উত্তর কোরিয়ায় করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। আর এই মহামারী থেকে বাঁচতে কিম নানা উপায় অবলম্বন করছেন।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন