© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রবাসীদের টার্গেট করে প্রতারণা, চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

শেয়ার করুন:
প্রবাসীদের টার্গেট করে প্রতারণা, চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩১ পিএম | ০২ মে, ২০২৬
নাটোরের লালপুরে প্রবাসীদের টার্গেট করে তাদের সামাজিক মাধ্যমের বিভিন্ন অ্যাকাউন্ট হ্যাক করে টাকা আত্মসাৎ-এর অভিযোগে প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ। শুক্রবার (১ মে) রাতে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের পানসিপাড়া গ্রামে এই অভিযান পরিচালনা করে একটি অভিযানিক দল।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার পানসিপাড়া গ্রামে রফিজ মন্ডলের ছেলে বাসেদ আলী (১৭), আশরাফ আলীর ছেলে আব্দুল্লাহ (১৯), বাচ্চু মণ্ডলের ছেলে আব্দুল্লাহ আল বায়োজিদ (১৮), নওয়াপাড়া গ্রামের সুলতান আলীর ছেলে লালন আলী (২১) ও শাহিনুর রহমানের ছেলে শাকিল(১৯)।

অভিযানে এসআই মো. মুনসুপ আলী, এসআই আল মাসুম, এএসআই মো. আনছার আলী অংশ ‍নেন।

লালপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মো. রফিজ মণ্ডলের (৬০) বসতবাড়ির বাড়ি থেকে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগের মাধ্যমে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ম্যাসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং করেন। প্রবাসীদের টার্গেট করে এ হ্যাকিং কার্যক্রম পরিচালনা করেন তারা। হ্যাকিংয়ের মাধ্যমে তাদের এসব আইডি নিয়ন্ত্রণে নিয়ে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ করেন।

লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, আমরা লালপুর উপজেলার পানসীপাড়া ও নাওপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে হ্যাকিংয়ের মাধ্যমে প্রতারণামূলকভাবে অর্থ আদায় করার অপরাধে ৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এসকে/এসএন

মন্তব্য করুন