© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ, নিষিদ্ধ যুবলীগ নেতাসহ তিনজন কারাগারে

শেয়ার করুন:
সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ, নিষিদ্ধ যুবলীগ নেতাসহ তিনজন কারাগারে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৮ পিএম | ১৮ নভেম্বর, ২০২৬
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের মামলায় যুবলীগ নেতা অ্যাডভোকেট ড. শামীম আল সাইফুল সোহাগসহ ৩ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৮ নভেম্বর) বিকালে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত এই আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন।

কারাগারে পাঠানো অপর দুজন হলেন- ওবায়দুর রহমান সুদাইচ ও মো. সুমাইয ইসলাম। পুলিশের আবেদনে সোহাগকে কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে।

এর আগে, তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার উপ-পরিদর্শক অনুপম দাস। 

আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মামলাটি তদন্তাধীন থাকায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন জানানো হয়।

এদিকে, আসামিপক্ষের আইনজীবীরা তাদের জামিনে চেয়ে আবেদন করে, রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার বিবরণে বলা হয়েছে, গত ৯ নভেম্বর সন্ধ্যা ৫টা ২০ মিনিটের দিকে ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মাধ্যমে অজ্ঞাতনামা ২৫/৩০ জন আসামি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে মোটরসাইকেল যোগে পালানোর চেষ্টা করে। এ সময় সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ডিউটিরত পুলিশ ও উপস্থিত লোকজনের সহায়তায় দুইজনকে গ্রেপ্তার করা হয়। তবে অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় ১০ নভেম্বর পুলিশ বাদী হয়ে সূত্রাপুর থানায় মামলা করেন।


এমআই/

মন্তব্য করুন