© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার করোনায় হলি ফ্যামিলি মেডিকেল চিকিৎসকের মৃত্যু

শেয়ার করুন:
এবার করোনায় হলি ফ্যামিলি মেডিকেল চিকিৎসকের মৃত্যু
own-reporter
১২:৫১ পিএম | ০২ জুলাই, ২০২০

প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। তিনি হলেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অবসরপ্রাপ্ত চিকিৎসক প্রফেসর ডা. এমএ ওয়াহাব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ নিয়ে ৫৯ জন চিকিৎসক প্রাণঘাতী করোনায় মারা গেলেন।

বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসকদের সংগঠন ‘ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিজ’র (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী।

তিনি জানান, রাজধানীর ল্যাব এইড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রফেসর ডা. এমএ ওয়াহাব। তার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে এফডিএসআর এর পক্ষ থেকে।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন