© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডিসেম্বরের মধ্যে বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন: বিমান প্রতিমন্ত্রী

শেয়ার করুন:
ডিসেম্বরের মধ্যে বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন: বিমান প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৫ এএম | ০৩ মে, ২০২৬
ডিসেম্বরের মধ্যে বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। শনিবার (২ মে)) জামালপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, একই সঙ্গে বাংলাদেশ বিমানের জন্য নতুন করে ১৪টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে। বাংলাদেশ বিমানকে আন্তর্জাতিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলা হচ্ছে এবং প্রতি বছর তিন কোটি বিদেশি পর্যটক আনার উদ্যোগ নেয়া হয়েছে।

এ সময় প্রতিমন্ত্রী আরও জানান, এ বছর হজযাত্রীদের বিমান ভাড়া ১২ হাজার টাকা কমানো হয়েছে এবং ভবিষ্যতে তা আরও কমানোর পরিকল্পনা রয়েছে। সৌদি আরবে হজযাত্রীদের ইমিগ্রেশন ও ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনে সৌদি সরকারের সঙ্গে আলোচনা করা হয়েছে, যাতে তারা কোনো সমস্যায় না পড়েন। এছাড়া নতুন প্রজন্ম যেন খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সবলভাবে বেড়ে উঠতে পারে, সে লক্ষ্যে সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

বিকেলে জামালপুরের আউয়াল হ্যান্ডবল স্টেডিয়ামে ‘স্বপ্নের পথে, বিজয়ের পথে’ স্লোগানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য শাহ মো: ওয়ারেছ আলী মামুন। এছাড়াও জেলার অন্যান্য সংসদ সদস্য ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ ৮টি ইভেন্টে প্রায় সাত শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করে।

টিজে/টিএ 

মন্তব্য করুন