© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সব মেডিকেল কলেজে ক্লাস শুরু আজ, ১১ হাজার গাছ লাগাবেন নবীনরা

শেয়ার করুন:
সব মেডিকেল কলেজে ক্লাস শুরু আজ, ১১ হাজার গাছ লাগাবেন নবীনরা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৪ এএম | ০৩ মে, ২০২৬
সারা দেশের ১১২টি মেডিকেল কলেজে একযোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ এমবিবিএসের ক্লাস শুরু হচ্ছে আজ রোববার (৩ মে)।

সব মেডিকেল কলেজে ক্লাস শুরু আজ, ১১ হাজার গাছ লাগাবেন নবীনরা

সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখওয়াত হোসেন এমবিবিএস ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সারা দেশের ১১২টি মেডিকেল কলেজের নবীন শিক্ষার্থীরা অনলাইনে যুক্ত থাকবেন।

অনুষ্ঠানে আরও অংশ নেবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম।

নবীনদের বরণে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের উদ্যোগে মেডিকেল কলেজগুলোতে তিন দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় অনুষ্ঠানের পর প্রতিটি মেডিকেল কলেজ তাদের নিজস্ব উদ্বোধনী আয়োজন করবে। প্রত্যক শিক্ষার্থী একটি করে বৃক্ষরোপণ করবেন। এর মাধ্যমে সারা দেশে ১১ হাজারের বেশি বৃক্ষরোপণ করা হবে।

এছাড়া নবীন শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য রক্ষা এবং মনোবল বৃদ্ধির জন্য প্রতিটি কলেজে একটি বিশেষ মোটিভেশনাল লেকচারের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে মেডিকেল শিক্ষার মানসিক চাপ থেকে উত্তরণে শিক্ষার্থীরা সহযোগিতা পাবে।

৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৫১০০টি আসন, ৬৮টি বেসরকারি মেডিকেল কলেজের ৬২৭৮টি এবং সশস্ত্র বাহিনী পরিচালিত সাতটি মেডিকেল কলেজের ৪৫৫টি আসনের বিপরীতে দেশি-বিদেশি ১১ হাজার ৮৩৩ শিক্ষার্থী এ বছর এমবিবিএস ভর্তির সুযোগ পেয়েছেন।

এ বছর এমবিবিএস এবং বিডিএস কোর্সের জন্য যৌথ ভর্তি পরীক্ষায় মোট ১ লাখ ২২ হাজার ৬৩২ জন আবেদনকারী অংশ নেন। ডেন্টাল কলেজ এবং মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের ক্লাস এ মাসের দ্বিতীয়ার্ধে শুরু হবে।

টিজে/টিএ 

মন্তব্য করুন