© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এনসিপির নুসরাতের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করল ইসি

শেয়ার করুন:
এনসিপির নুসরাতের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করল ইসি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৪ পিএম | ০৩ মে, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে প্রার্থিতা নিয়ে চলা আইনি জটিলতার অবসান হয়েছে। আদালতের নির্দেশে মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

রবিবার (৩ মে) রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগের কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত চূড়ান্ত তালিকায় নুসরাত তাবাসসুম জ্যোতির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। 

নির্বাচন কমিশন জানিয়েছে, এর আগে নুসরাত তাবাসসুম জ্যোতির মনোনয়নপত্র নিয়ে জটিলতা তৈরি হলে তিনি এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করেন। ওই রিটের প্রেক্ষিতে শুনানি শেষে গত ২৭ এপ্রিল হাইকোর্ট তার মনোনয়নপত্র গ্রহণ করার আদেশ দেন এবং একইসঙ্গে ৭২ ঘণ্টার মধ্যে পুনঃবাছাই কার্যক্রম সম্পন্ন করতে নির্দেশ দেন।

আদালতের নির্দেশনা অনুযায়ী, গত ২ মে মনোনয়নপত্র বাছাইয়ের কাজ পুনরায় সম্পন্ন করা হয়। বাছাই প্রক্রিয়া শেষে জাতীয় সংসদ নির্বাচন আইন ২০০৪-এর ১০ এর উপধারা (৮) অনুসারে তার প্রার্থিতা বৈধ বলে গণ্য হয়।


ইউটি/টিএ

মন্তব্য করুন