© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টানা পাঁচ মাস প্রবাস আয়ে তিন বিলিয়নের চমক

শেয়ার করুন:
টানা পাঁচ মাস প্রবাস আয়ে তিন বিলিয়নের চমক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪০ এএম | ০৪ মে, ২০২৬
বাংলাদেশের রেমিট্যান্সে অন্য রকম আবহাওয়া বিরাজ করছে। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে আগের চেয়ে দ্বিগুণ হারে রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসীরা। ফলে নতুন করে শক্তি ফিরে পেয়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, গত এপ্রিল মাসে ৩.১৩ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছে।

এ নিয়ে টানা পাঁচ মাস তিন বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে দেশে। এর মধ্যে গত মার্চ মাস ছিল বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ।

চলতি বছরের মার্চে বৈশ্বিক রেমিট্যান্স প্রবাহ নতুন উচ্চতায় পৌঁছেছিল। ওই মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ৩.৭৫ বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ প্রবাস আয়।

এর আগে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২৫ সালের মার্চে ৩.২৯ বিলিয়ন ডলার এবং একই বছরের ডিসেম্বরে ৩.২২ বিলিয়ন ডলার। এদিকে রেমিট্যান্স প্রবাহের এই ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে সদ্যোবিদায়ি মাস এপ্রিলেও। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে দেখা গেছে, এপ্রিলের পুরো সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ৩.১৩ বিলিয়ন (৩১২ কোটি ৭০ লাখ) মার্কিন ডলারের রেমিট্যান্স বা প্রবাস আয়। বর্তমান বাজারদর অনুযায়ী (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ ৩৮ হাজার ১৪৯ কোটি ৪০ লাখ টাকা।

গত বছরের একই সময়ে এসেছিল ২৭৫ কোটি ২০ লাখ ডলার।

টিজে/এসএন 

মন্তব্য করুন