চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৯.৩৩ বিলিয়ন ডলার
ছবি: সংগৃহীত
১১:২৮ এএম | ০৪ মে, ২০২৬
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৯.৩৩ বিলিয়ন ডলার। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় বেড়েছে ১৯ দশমিক ৫৪ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, চলতি অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ৯৩৩ কোটি ১৭ লাখ ৫০ হাজার বা ২৯.৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ৪৭৯ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার বা ১৯ দশমিক ৫৪ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে দেশে এসেছিল ২ হাজার ৪৫৩ কোটি ৬৭ লাখ ২০ হাজার ডলার।
২০২৩-২৪ অর্থবছরের জুলাই-এপ্রিল মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৯১১ কোটি ৮৬ লাখ ৯০ হাজার ডলার। আর ২০২২-২৩ অর্থবছরের জুলাই-এপ্রিল মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৭৭১ কোটি ৯৯ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। ২০২১-২২ অর্থবছরে এসেছিল ১ হাজার ৭৩০ কোটি ৮০ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।
এছাড়া ২০২০-২১ অর্থবছরের জুলাই-এপ্রিল মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৬৬ কোটি ৫৮ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। আর ২০১৯-২০ অর্থবছরের একই সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ১ হাজার ৪৮৬ কোটি ৭৭ লাখ ৮ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।
এদিকে সদ্য বিদায়ী এপ্রিল মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫২ কোটি ৬০ লাখ ২০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১৯ কোটি ১২ লাখ ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ২৩৯ কোটি ৪২ লাখ ৩০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১ কোটি ৫৮ লাখ ৫০ হাজার ডলার।
এর আগে গত মার্চে দেশে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ।
গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ও ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।
গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার; নভেম্বরে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।
এছাড়া গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।
এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
এমআর/এসএন