আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে আইনমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৩:৩৭ পিএম | ০৪ মে, ২০২৬
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে এসেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। সোমবার (৩ মে) বিকেল ৩টার দিকে তিনি পরিদর্শনে আসেন।
প্রথমেই ট্রাইব্যুনাল-১ এর এজলাসকক্ষে যান আইনমন্ত্রী। এ সময় তাকে ফুল দিয়ে স্বাগত জানায় প্রসিকিউশন।
আইনমন্ত্রী হওয়ার পর এই প্রথম ট্রাইব্যুনাল পরিদর্শনে এলেন আসাদুজ্জামান। নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে তিনি এসেছেন বলে জানা গেছে।পরিদর্শন শেষে মন্ত্রীর প্রেস ব্রিফিং করার কথা রয়েছে।
এমআর/এসএন