© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ৮০ কি.মি. বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা

শেয়ার করুন:
সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ৮০ কি.মি. বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২৩ পিএম | ০৫ মে, ২০২৬
দেশের দক্ষিণাঞ্চল ও উপকূলীয় জেলাগুলোতে শক্তিশালী কালবৈশাখী ঝড়ের শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (০৫ মে) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ পূর্বাভাসে এই সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই ঝড়ের শঙ্কায় এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

বিশেষ করে উপকূলীয় এই ছয়টি অঞ্চলে ঝড়ের তীব্রতা বেশি থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর সংশ্লিষ্ট এলাকার নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দিয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আবহাওয়া পরিস্থিতির ওপর নজর রাখতে বলা হয়েছে।

এসএ/এসএন

মন্তব্য করুন