© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফেসবুক পোস্টে আমির হামজার অভিযোগ

শেয়ার করুন:
ফেসবুক পোস্টে আমির হামজার অভিযোগ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫৯ পিএম | ০৫ মে, ২০২৬
কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজা এমপি অভিযোগ জানিয়ে বলেছেন, বেশ কিছুদিন ধরে লক্ষ করছি, আমি যখনই আপনাদের জন্য ভালো ভালো কাজের আঞ্জাম দিতে যাচ্ছি, তখনই বেশ কিছু কুচক্রী মহল পেছন থেকে টেনে-হিঁচড়ে ধরার চেষ্টা করছে। আমার বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াচ্ছে।

সোমবার (৪ মে) দিবাগত রাতে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক পেজে এই অভিযোগ করেন তিনি।

পোস্টে আমির হামজা আরো লিখেছেন, ‘আসলে এই মুহূর্তে তাদের হাতে কোনো কল্যাণকর রাজনীতি নেই। তারা মানুষের জন্য ভালো কিছু করতে ক্যাপাবল নয়, সেজন্য আমার পথ আটকানোর চেষ্টা এখন তাদের একমাত্র রাজনীতি হয়ে উঠেছে। যার ফলে ক্ষতিগ্রস্ত হবে আমার কুষ্টিয়াবাসী।’

আমি এমপি হওয়াতে অনেকেই তাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, মাদকের সম্রাজ্য আগের মতো নির্বিঘ্নে চালাতে পারছে না উল্লেখ করে তিনি লেখেন, ‘বরং এইসব অপকর্মের সাম্রাজ্য ধ্বংসের আশঙ্কা করছে তারা এখন। এজন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে মিথ্যা বানোয়াট তথ্য ছড়াচ্ছে।

আমি তাদের উদ্দেশে স্পষ্টভাবে বলতে চাই। কুষ্টিয়াবাসী শান্তিতে বসবাসের জন্য যে আমানত আমার কাঁধে তুলে দিয়েছে। সেই আমানত রক্ষার্থে আমি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত, তবুও পিছপা হব না ইনশাআল্লাহ।’

তিনি উল্লেখ করেন, ‘প্রিয় কুষ্টিয়া-৩ আসনের মা-বাবা, ভাই-বোনেরা, আমার বিশ্বাস আগেও আপনারা আমার পাশে ছিলেন, এখনো আমার পাশে আছেন, ভবিষ্যতেও আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ।
আপনাদের নিয়ে সম্মিলিত লড়াইয়ে আমরা বারবার অপকর্মকারীদের পরাজিত করব ইনশাআল্লাহ।’

এবি/টিএ

মন্তব্য করুন