© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হঠাৎ করেই বাড়ল তেলের দাম

শেয়ার করুন:
হঠাৎ করেই বাড়ল তেলের দাম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৫ পিএম | ০৫ মে, ২০২৬
হরমুজ প্রণালিতে সহিংসতা বাড়ায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নাজুক যুদ্ধবিরতি নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক জ্বালানি বাজারে হঠাৎ করেই বেড়ে গেছে তেলের দাম।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বিশ্ববাজারে তেলের প্রধান মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম সোমবার প্রায় ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৪ দশমিক ৪৪ ডলারে পৌঁছায়। তবে মঙ্গলবার ভোরে কিছুটা কমে তা দাঁড়ায় ১১৩ দশমিক ৫৪ ডলারে। মূলত হরমুজ প্রণালিতে উত্তেজনা বৃদ্ধির জেরেই দাম এভাবে ঊর্ধ্বমুখী হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাবে তারা ইরানের ছয়টি ছোট নৌকা ধ্বংস করেছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত দাবি করেছে, তারা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়েছে।

তবে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে উদ্ধৃত করে দেশটির সামরিক সূত্র যুক্তরাষ্ট্রের এই দাবি অস্বীকার করেছে। তারা বলেছে, ইরানের নৌকা ডুবিয়ে দেওয়ার দাবি ‘মিথ্যা’। 

এবি/টিএ

মন্তব্য করুন