© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হাওরে ক্ষতিগ্রস্তদের এককালীন ৭ হাজার ৫০০ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হবে: তথ্য উপদেষ্টা

শেয়ার করুন:
হাওরে ক্ষতিগ্রস্তদের এককালীন ৭ হাজার ৫০০ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হবে: তথ্য উপদেষ্টা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫৩ পিএম | ০৫ মে, ২০২৬
হাওরাঞ্চলে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য এককালীন ৭,৫০০ টাকা করে অর্থ সহায়তা প্রদানের করা হবে। মঙ্গলবার ( ৫ মে ) তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদ উর রহমান এ কথা বলেন। একইসঙ্গে ফুটপাথ দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের শৃঙ্খলার মধ্যে আনার উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশনগুলো।

তিনি আরও বলেন, শহরের ফুটপাথ চলাচলের উপযোগী করতে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের জন্য নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে দেওয়া হচ্ছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে তাঁদের প্রত্যেককে বিশেষ পরিচয়পত্র প্রদান করা হবে এবং নির্ধারিত স্থানে তাঁদের ব্যবসা কার্যক্রম নিয়ন্ত্রণ করা হবে। 

তিনি জানান, একটি শিশুর মৃত্যুও কাম্য নয়। হাম প্রতিরোধে ইতিমধ্যে ১ কোটি ৬১ লাখ টিকা প্রদান করা হয়েছে এবং বিশেষ ক্যাম্পেইনের বাকি টিকাগুলোও দ্রুত দেওয়া হবে।

অন্তর্বর্তীকালীন সরকার কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে টিকা কার্যক্রম বন্ধ রাখেনি, তবে কেন সময়মতো টিকা দেওয়া হলো না, সেটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হবে।

কেএন/টিকে

মন্তব্য করুন