© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রধানমন্ত্রীর কাছে ২০২১-২২ অর্থবছরের অডিট রিপোর্ট পেশ

শেয়ার করুন:
প্রধানমন্ত্রীর কাছে ২০২১-২২ অর্থবছরের অডিট রিপোর্ট পেশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৩ পিএম | ০৫ মে, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানে কাছে ২০২১-২২ অর্থবছরের অডিট রিপোর্ট পেশ করেছেন মহা হিসাব-নিরীক্ষক (সিএজি) ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম। আজ মঙ্গলবার বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই অডিট রিপোর্ট পেশ করা হয়েছে বলে জানিয়েছেন তাঁর প্রেস সচিব সালেহ শিবলী।

প্রেস সচিব বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার ৩৮টি রিপোর্ট পেশ করা হয়েছে। এই রিপোর্টের (কমপ্লায়েন্স ও পারফরম্যান্স অডিট) ওপর প্রাপ্ত পর্যবেক্ষণ, সুপারিশ সংক্রান্ত তথ্য মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে।'

অডিট রিপোর্ট পেশ করার সময় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদারসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ নং ১২৮(১) এবং কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (অ্যাডিশনাল ফাংশন্স) অ্যাক্ট, ১৯৭৪ এর ধারা ৫ অনুযায়ী অডিট রিপোর্ট প্রণয়ন করা হয়।

এরই ধারাবাহিকতায় ১৭ টি মন্ত্রণালয় ও বিভাগ এবং এর আওতাধীন বিভিন্ন অধিদপ্তর, দপ্তর, প্রতিষ্ঠান ও প্রকল্পের ওপর মোট ৩৮টি কমপ্লায়েন্স ও পারফরমেন্স অডিট রিপোর্ট জাতীয় সংসদে উপস্থাপনের আগে প্রধানমন্ত্রীর কাছে পেশ করেছেন বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি)।

এসময় প্রধানমন্ত্রী জনগণকে বিভিন্ন সেবা প্রদানের উদ্দেশ্যে সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে, এবং সরকার কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পসমূহের উদ্দেশ্য যথাযথভাবে অর্জিত হচ্ছে কি না সে বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে, সিএজি-কে কমপ্লায়েন্স অডিটের পাশাপাশি পারফরমেন্স অডিট সম্পাদনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

আইকে/টিএ

মন্তব্য করুন