রোহিঙ্গা সন্ত্রাসী হালিম গ্রুপের প্রধান প্রতিপক্ষের গুলিতে নিহত
ছবি: সংগৃহীত
১০:০২ পিএম | ০৫ মে, ২০২৬
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গাদের ক্যাম্প সন্ত্রাসী গোষ্ঠী হালিম গ্রুপের প্রধান কেফায়েত উল্লাহ ওরফে হালিমকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।
মঙ্গলবার (৫ এপ্রিল) রাত পৌনে আটটার দিকে উখিয়ার কুতুপালংয়ের ক্যাম্প ৮/ইস্টের পরদার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক সিরাজ আমিন। তিনি জানান, নিহত কেফায়েত মোটরসাইকেলযোগে ক্যাম্প ৮/ইস্ট থেকে ক্যাম্প-৭ এর দিকে যাচ্ছিলেন। প্রতিমধ্যে পরদার ব্রিজ এলাকায় পৌছালে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলে নিহত হয়।
তিনি আরও জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে এপিবিএন।
উল্লেখ্য, কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে (বিশেষ করে ক্যাম্প-২, ৭ ও ৮ ইস্ট) সক্রিয় কেফায়েত উল্লাহ ওরফে হালিমের নেতৃত্বাধীন একটি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী হলো ‘হালিম গ্রুপ’। এই গ্রুপটি রোহিঙ্গা ক্যাম্পে অপহরণ, চাঁদাবাজি, ইয়াবা কারবার এবং সাধারণ রোহিঙ্গাদের ওপর নির্যাতনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ ছিল।
টিকে/