© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নারী সংসদ সদস্যরা অলংকার হয়ে সংসদে যাচ্ছি না: নিপুণ রায়

শেয়ার করুন:
নারী সংসদ সদস্যরা অলংকার হয়ে সংসদে যাচ্ছি না: নিপুণ রায়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪২ পিএম | ০৫ মে, ২০২৬
নারী সংসদ সদস্যরা অলংকার হয়ে সংসদে যাচ্ছি না, আমরা মানুষের পক্ষে কথা বলতে যাচ্ছি বলে মন্তব্য করেছেন সংরক্ষিত নারী আসন থেকে নবনির্বাচিত বিএনপির সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী। তিনি বলেন, তাদের বাস্তব জীবনের সমস্যাগুলো সংসদে তুলে ধরবো। 


মঙ্গলবার (৫ মে) রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত ছিলেন।

নিপুণ রায় বলেন, বিশেষ করে দরিদ্র, নির্যাতিত ও অসহায় নারীরা এখনও নানা সংকটের মুখোমুখি হচ্ছেন। এসব সমস্যা শুধু তুলে ধরলেই হবে না, টেকসই ও আইনি সমাধানও নিশ্চিত করতে হবে।

রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নবনির্বাচিত বিএনপির সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী।

তিনি বলেন, ছোটবেলা থেকেই আইনি সচেতনতা গড়ে তোলা জরুরি। এ জন্য শিশুদের আইন ও সংবিধানের ভাষা বোঝাতে উদ্যোগ নেওয়া হবে।
নবনির্বাচিত এই নারী এমপি বলেন, “আমরা প্রমাণ করব, নারীরা শুধু নারী বিষয়ক আলোচনায় সীমাবদ্ধ নন। আমরা শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন ও স্থানীয় সরকার নিয়েও কথা বলব। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার অংশ হব এবং দেশ গঠনে ভূমিকা রাখব।”

দায়িত্ব পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে নিপুণ রায় বলেন, এমন দায়িত্ব পেয়ে তিনি সম্মানিত বোধ করছেন। এ জন্য তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানান।

 এ সময় ঢাকা জেলা ও কেরানীগঞ্জ বিএনপি, জাতীয়তাবাদী ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 কেএন/টিকে

মন্তব্য করুন