এনসিপির ‘গ্লোবাল ডায়াস্পোরা সেল’ গঠন, সম্পাদক আলাউদ্দীন মোহাম্মদ
ছবি: সংগৃহীত
১২:৩৭ এএম | ০৬ মে, ২০২৬
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির নির্দেশক্রমে ‘গ্লোবাল ডায়াস্পোরা সেল' গঠন করা হয়েছে। দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশনায় আজ এই সেল আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।
নবগঠিত এই সেলের সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন *আলাউদ্দীন মোহাম্মদ*। সেলের সদস্য হিসেবে রয়েছেন — এহতেশাম হক, আকরাম হোসেন সিএফ, রাফে সালমান রিফাত এবং সাদিয়া ফারজানা দিনা।
দলীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্লোবাল ডায়াস্পোরা সেলকে দেশীয় ও আন্তর্জাতিক আইনের সাথে সংগতি রেখে প্রবাসী বাংলাদেশিদের পুনর্গঠন এবং বিদেশে এনসিপিকে শক্তিশালী করার দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেছেন দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা।
ইউটি/টিএ