© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জামায়াতে ইসলাম মাদকের চেয়েও ডেঞ্জারাস: বুলু

শেয়ার করুন:
জামায়াতে ইসলাম মাদকের চেয়েও ডেঞ্জারাস: বুলু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৩ এএম | ০৬ মে, ২০২৬
জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদির ছেলের উক্তি তুলে ধরে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু বলেছেন- জামায়াতে ইসলাম হলো একটা আফিম, এটা মাদকের চেয়েও ডেঞ্জারাস, এটা একবার যে খায়, সে জীবনে আর ভুলতে পারে না।

মঙ্গলবার (৫ মে) দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পৌরণবিবি বাজারে পৌরণবিবি-মুনসির হাট খাল খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বরকত উল্যাহ বুলু ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবি করে বলেন- এরকম একটা তরুণ-টগবকে জাতীয়তাবাদি নেতা, তাকে মেরে ফেলা হয়েছে। তিনি বলেন- সম্রাজ্যবাদীদের চক্রান্ত, যারা এই দেশে শুওরের মাংস আমদানি করার অনুমতি দিয়েছেন, তারাই হাদির হত্যাকারী হিসেবে বের হবে। 

খাল খনন উদ্বোধনী অনুষ্ঠানে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. কায়েসুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে পানি উন্নয়ন বোর্ড নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী এস.এম রেফাত জামিল, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কামাক্ষ্ম্যা চন্দ্র দাস প্রমূখ বক্তব্য রাখেন। 

এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। 



ইউটি/টিএ

মন্তব্য করুন