© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সৌদি থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে আরও ২৫০ রোহিঙ্গাকে

শেয়ার করুন:
সৌদি থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে আরও ২৫০ রোহিঙ্গাকে
international-desk
০১:৫৩ পিএম | ২১ জানুয়ারি, ২০১৯

সৌদি আরব নতুন করে আরও ২৫০ রোহিঙ্গাকে বাংলাদেশ পাঠানোর পরিকল্পনা করছে। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে ২০১৯ সালে দ্বিতীয়বারের মতো বন্দিশালায় থাকা রোহিঙ্গাদের বাংলাদেশ পাঠাবে দেশটি।

রোববার শেষরাতে অথবা সোমবার সন্ধ্যায় রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠানো হবে বলে জানান রোহিঙ্গাদের নিয়ে কাজ করা সংগঠন “ফ্রি রোহিঙ্গা কোয়ালিশন” এর প্রচারণা সমন্বয়কারী নে সন লুইন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে এই তথ্য জানিয়েছেন।

নে সন লুইনের দেয়া তথ্য অনুযায়ী, সৌদি আরবে আনুমানিক তিন লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। তিনি জোরপূর্বক এই প্রত্যর্পণ ঠেকাতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

নে সন লুইন আলজাজিরাকে বলেন, ‘এই রোহিঙ্গাদের অধিকাংশেরই সৌদিতে বসবাসের অনুমতি আছে। তারা বৈধভাবে দেশটিতে বসবাস করতে পারেন। কিন্তু জেদ্দার সুমায়সি বন্দিশালায় আটক এইসব রোহিঙ্গাদের সঙ্গে খুব ভয়াবহ নির্যাতন চালানো হচ্ছে। তাদেরকে সৌদিতে অপরাধী হিসেবে বিবেচনা করা হয়।’

নে সন লুইনের হাতে আসা একটি ভিডিওতে দেখা যায়, সৌদিতে বসবাসকারী বেশিরভাগ রোহিঙ্গা অনেক আগেই দেশটিতে গেছেন। তাদের আগামী রোববার জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়ার কাজ চলছে। সেখান থেকে বিমানে করে তাদের ঢাকায় পাঠানো হবে।

উল্লেখ্য, সৌদিতে থাকা অনেক রোহিঙ্গা বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও নেপালের ভুয়া পাসপোর্ট দেখিয়ে দেশটিতে প্রবেশ করেন। ১৯৮২ সালে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের নাগরিকত্ব কেড়ে নিলে তারা রাষ্ট্রহীন হয়ে পড়ে।

 

টাইমস/এএস/এইচইউ

মন্তব্য করুন