কুমিল্লায় দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪
ছবি: সংগৃহীত
০৪:১৩ এএম | ০৬ মে, ২০২৬
কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র জব্দ করা হয়। মঙ্গলবার (৫ মে) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
গ্রেফতার চারজন হলেন- আবির ইসলাম রবিন (২৫), রফিকুল ইসলাম উজ্জল (২৮), আরমান উদ্দিন (২৫) ও ইয়াসিন আরাফাত মালু (২০)। তাদের সকলের বাড়ি কোতয়ালী মডেল থানা এলাকায়।
পুলিশ জানায়, রাতে আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর এলাকার টিক্কারচর থেকে বিবির বাজারগামী সড়কের জগন্নাথপুর গোমতী নদীর বেড়িবাঁধের মাথায় ১২-১৩ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা।
অভিযানে একটি কাঠের হাতলযুক্ত চাকু, একটি স্টিলের পাইপ দিয়ে তৈরি চাইনিজ কুড়াল এবং একটি বড় লোহার রামদা জব্দ করা হয়।
এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র জব্দ করা হয়।’
এ ঘটনায় আটক চারজনসহ অজ্ঞাতনামা আরও ৮-৯ জনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দিয়ে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
ইউটি/টিএ