© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে ডিসিদের প্রতি প্রধান বিচারপতির আহ্বান

শেয়ার করুন:
নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে ডিসিদের প্রতি প্রধান বিচারপতির আহ্বান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৬ এএম | ০৬ মে, ২০২৬
জেলা প্রশাসকদের (ডিসি) সরকারের প্রতিচ্ছবি হিসেবে উল্লেখ করে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
‘জেলা প্রশাসক সম্মেলন-২০২৬’ উপলক্ষে মঙ্গলবার (৫ মে) দেশের সব বিভাগীয় কমিশনার ও ডেপুটি কমিশনারদের (ডিসি) সৌজন্য সাক্ষাৎ ও বিশেষ দিকনির্দেশনা প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন, মঙ্গলবার বিকেল ৪টায় সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে ‘জেলাপ্রশাসক সম্মেলন-২০২৬’ উপলক্ষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সাথে দেশের সকল বিভাগীয় কমিশনার ও ডেপুটি কমিশনারদের (ডিসি) সৌজন্য সাক্ষাৎ ও বিশেষ দিকনির্দেশনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান বিচারপতি বিভাগীয় কমিশনার ও ডেপুটি কমিশনারদের (ডিসি) উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি ডেপুটি কমিশনারদের (ডিসি) রাষ্ট্রের নির্বাহী বিভাগ ও সাধারণ জনগণের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন হিসেবে উল্লেখ করেন।

প্রধান বিচারপতি ডেপুটি কমিশনারদেও (ডিসি) সরকারের প্রতিচ্ছবি হিসেবে উল্লেখ করে জনগণ, সমাজ, রাষ্ট্র, সৃষ্টিকর্তা সর্বোপরি নিজের বিবেকের কাছে যে দায়বদ্ধতা আছে তা সর্বদা স্মরণ রেখে সর্বক্ষেত্রে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি, মন্ত্রিপরিষদ সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, বিভাগীয় কমিশনার ও ডেপুটি কমিশনাররা (ডিসি) এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএ/এসএন

মন্তব্য করুন