ময়মনসিংহ মেডিক্যালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত
১১:৪৩ এএম | ০৬ মে, ২০২৬
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুর (ছেলে) বয়স সাড়ে চার মাস। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায়।
আজ বুধবার সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খানের দেওয়া প্রতিদিনের হাম তথ্য থেকে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
গত ১৬ এপ্রিল শিশুটি হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিক্যালে ভর্তি হয়েছিল।
প্রতিদিনের হাম তথ্য থেকে আরো জানা গেছে, শেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিক্যালে ২০ জন শিশু ভর্তি হয়েছে। এ ২০ জনসহ চলতি বছর হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১০৫ জন শিশু ভর্তি হয়েছে। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ হাজার ৪ জন। মোট মারা গেছে ২৬ জন।
এসকে/এসএন