© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাপানের হিরোশিমা শহরের পিস পার্ক ও মিউজিয়াম পরিদর্শন করলেন জামায়াত আমির

শেয়ার করুন:
জাপানের হিরোশিমা শহরের পিস পার্ক ও মিউজিয়াম পরিদর্শন করলেন জামায়াত আমির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২৯ পিএম | ০৬ মে, ২০২৬
জাপানের হিরোশিমা শহরের পিস পার্ক ও পিস মিউজিয়াম পরিদর্শন করেছেন বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (৬ মে) অনুষ্ঠিত এই সফরে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা এবং পারমাণবিক হামলার করুণ স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

১৯৪৫ সালের ৬ আগস্ট সকালে হিরোশিমা শহরের ওপর ‘লিটল বয়’ নামের পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়। এর তিনদিন পর ৯ আগস্ট নাগাসাকি শহরের ওপর ‘ফ্যাট ম্যান’ নামের আরেকটি পারমাণবিক বোমা বিস্ফোরিত হয়।

ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ১৯৪৫ সালের ডিসেম্বরের মধ্যে হিরোশিমায় প্রায় ১ লাখ ৪০ হাজার এবং নাগাসাকিতে প্রায় ৭৪ হাজার মানুষ নিহত হন। পরবর্তীতে তেজস্ক্রিয়তার প্রভাবে সৃষ্ট নানা রোগে আক্রান্ত হয়ে আরো বিপুলসংখ্যক মানুষের মৃত্যু হয়।

এখন ২০২৬ সাল। আজও হিরোশিমা শহর সেই বেদনাদায়ক ঘটনার নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।

যে ভবনটির ওপর বোমাটি নিক্ষেপ করা হয়েছিল, তার ভগ্নাবশেষ আজও ইতিহাসের সাক্ষী হিসেবে স্বমহিমায় দাঁড়িয়ে রয়েছে।

পরিদর্শনের সময় হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষক ও সেখানে গবেষণারত প্রবাসী বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন (এমপি) এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান (এমপি) উপস্থিত ছিলেন।

এসকে/এসএন

মন্তব্য করুন