© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানে পারমাণবিক কেন্দ্রে আগুনে 'ব্যাপক' ক্ষয়ক্ষতি

শেয়ার করুন:
ইরানে পারমাণবিক কেন্দ্রে আগুনে 'ব্যাপক' ক্ষয়ক্ষতি
international-desk
১০:৫২ এএম | ০৬ জুলাই, ২০২০

কয়েক সপ্তাহ ধরে ইরানের পরমাণু ও সামরিক স্থাপনাসহ একাধিক স্থাপনায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দেশটির একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রে আগুন লেগে 'ব্যাপক ক্ষয়ক্ষতি' হয়েছে বলে জানিয়েছেন দেশটির পারমাণবিক কর্তৃপক্ষের একজন মুখপাত্র।

তিনি বলেন, নাতানজে পারমাণবিক কেন্দ্রের আগুনের কারণ তারা জানতে পেরেছেন, যদিও এর বিস্তারিত কিছু তিনি জানাননি। তবে আগুনে যেসব যন্ত্রপাতি পুড়ে গেছে সেগুলোর জায়গায় আরও উন্নত যন্ত্রপাতি সংযোজন করা হবে বলে জানিয়েছেন তিনি। খবর বিবিসি

জানা গেছে, ইরানের একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রের সেন্ট্রিফিউজ সংযোজন ওয়ার্কশপে বৃহস্পতিবার বিস্ফোরণ ঘটে। তবে ইরানের কর্মকর্তারা এ দুর্ঘটনার জন্য সাইবার নাশকতাকে দায়ী করছেন। তারা দৃশ্যত ইসরায়েলের দিকে ইঙ্গিত করেছেন।

প্রসঙ্গত, ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সেন্ট্রিফিউজ ব্যবহৃত হয়। এছাড়া এটি রিয়েক্টর এবং পারমাণবিক অস্ত্র তৈরিতেও ব্যবহার করা হয়। ইরানের অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশনের মুখপাত্র বেহরুজ কামালভান্দি বলেছেন, নিরাপত্তাজনিত কারণে কর্মকর্তারা এ বিষয়টি নিয়ে কথা বলছেন না।

"এ ঘটনায় উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে, কিন্তু কোনো হতাহতের ঘটনা ঘটেনি," বলেন জানান তিনি।

 

টাইমস/জিএস

মন্তব্য করুন