© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মিশরে ধর্ষণের সেঞ্চুরি করলেন বিশ্ববিদ্যালয় ছাত্র!

শেয়ার করুন:
মিশরে ধর্ষণের সেঞ্চুরি করলেন বিশ্ববিদ্যালয় ছাত্র!

মিশরের আমেরিকান ইউনিভার্সিটির ক্যাম্পাস

international-desk
০১:৪৮ পিএম | ০৬ জুলাই, ২০২০

মিশরে এবার বিশ্ববিদ্যালয় ছাত্রের বিরুদ্ধে ধর্ষণের সেঞ্চুরি করার অভিযোগ উঠেছে। প্রেমের ফাঁদে ফেলে এমন অপকর্ম করেছেন মিশরের আমেরিকান ইউনিভার্সিটির (এইউসি) ওই ছাত্র। এ নিয়ে মিশরে তোলপাড় শুরু হয়েছে। ২২ বছর বয়সী ওই ছাত্রের বিরুদ্ধে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়টির ওই সাবেক শিক্ষার্থী নানাভাবে ছাত্রীদের সঙ্গে প্রতারণা করতেন। এইউসি কর্তৃপক্ষ বলছে, ওই ছাত্র ২০১৮ সালে বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে গেছেন। তারপর নানা সময়ে নারী শিক্ষার্থীদের যৌন হয়রানি করতে থাকেন তিনি।

আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, কায়রোতে অবস্থিত আমেরিকান ইউনিভার্সিটিতে (এইউসি) শতাধিক নারীকে ওই তরুণ শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ রয়েছে।

ওই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর অভিযোগ, ওই ছাত্র আমাকে এবং আমার বোনকে যৌন নিপীড়ন করেছে। এ ব্যাপারে মুখ খুললে আপত্তিকর ছবি প্রকাশ করার হুমকি দেন।

আরেক ছাত্রীর অভিযোগ, ওই ছাত্র আমাকে বলেছিল, আমি যদি তার ব্যাপারে মুখ খুলি, তাহলে সে আমার পরিবারের কাছে বলবে যে, আমি তার সঙ্গে রাত কাটিয়েছি। এমনকি আমার কাছ থেকে দফায় দফায় সে টাকা হাতিয়েছে সব ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে।

বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্রীর অভিযোগ, আমি তখন বিদ্যালয়ের ছাত্রী। ওই সময় আমার সঙ্গে ঘুরতে গিয়ে শ্লীলতাহানি করেছে সে। এ ব্যাপারে ওই ছাত্রের বাবার সহযোগিতা রয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। তিনি আরো বলেন, আমি যখন এইউসিতে ভর্তি হই, তখন আবারো তার খপ্পরে পড়ে যাই। এমনকি সে আমার সঙ্গে পরিবারের সদস্যদের মতো জোর-জবরদস্তি করতো। আর নানা ঘটনার ছবি তুলে রাখতো। পরে সেগুলো ব্যবহার করে নিজের ফায়দা হাসিলের চেষ্টা করতো বলে উল্লেখ করেন ওই ছাত্রী।

সূত্র: আরব নিউজ

টাইমস/জেকে

মন্তব্য করুন