ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির শঙ্কা
ছবি: সংগৃহীত
০৭:৫৯ এএম | ০৭ মে, ২০২৬
ঢাকা ও আশেপাশের এলাকায় আজ দুপুরের মধ্যে অস্থায়ীভাবে হালকা ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে।
বৃহস্পতিবার (৭ মে) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর এই তথ্য জানিয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত পারে। দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।
আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৩ সেলসিয়াস এবং আর্দ্রতার পরিমাণ ৯৪ শতাংশ ছিল। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
সূর্য আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অস্ত যাবে এবং আগামীকাল ভোর ৫টা ২০ মিনিটে সূর্যোদয় হবে।
এমআই/এসএন