© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নাটোরের সিংড়ায় অটোভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ১ ও আহত ৩

শেয়ার করুন:
নাটোরের সিংড়ায় অটোভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ১ ও আহত ৩

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২৮ এএম | ০৭ মে, ২০২৬
নাটোরের সিংড়ায় ব্যাটারি চালিত অটোভ্যানে ট্রাকের ধাক্কার একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ মে) সকাল ৯টায় সিংড়া বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ৪ জন ছাগল ব্যবসায়ী সিংড়া ছাগলহাটি থেকে ছাগল কিনে অটোভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। পথে বাস স্ট্যান্ড এলাকায় নাটোরগামী একটি ট্রাক অটোভ্যানটিকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই আলী হোসেন (৩৫) নামের এক ছাগল ব্যবসায়ী নিহত হন। তিনি সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের আঁচলকোট গ্রামের আবু হোসেনের ছেলে। এসময় আহত হন আজাদ, আফসার আলী ও সিরাজ।আহত আজাদকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

অপর দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ট্রাক রেখে পালিয়ে চালক পালিয়ে গেছে।

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অটোভ্যানে ট্রাকের ধাক্কায় একজন নিহত ও তিনজন আহতের ঘটনা ঘটেছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এমআই/এসএন  

মন্তব্য করুন