© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ধ্বংসপ্রাপ্ত অর্থনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণে সরকারকে সহায়তার বিকল্প নেই: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

শেয়ার করুন:
ধ্বংসপ্রাপ্ত অর্থনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণে সরকারকে সহায়তার বিকল্প নেই: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৬ পিএম | ০৭ মে, ২০২৬
বর্তমান সরকার ধ্বংসপ্রাপ্ত রাজস্ব ব্যবস্থা পেয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, ধ্বংসপ্রাপ্ত অর্থনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণে সরকারের সঙ্গে সবাই সহায়তা করা ছাড়া বিকল্প নেই।

বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর কারওয়ান বাজারে ‘ডিজিটাল অ্যাকাউন্টিং অ্যান্ড রেভিনিউ মোবিলাইজেশন’ শীর্ষক প্রি-বাজেট গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
 
ড. রাশেদ বলেন, অর্থনৈতিক আকার না বাড়লে করের পরিধিও বাড়বে না। কর ছাড়ের মাধ্যমে সরকারের সম্পৃক্ততা বাড়লে দুর্বল রাজস্ব ব্যবস্থা তৈরি হয়, যার উদাহরণ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) উল্লেখ করা যায়। অতীতে পৃষ্ঠপোষকতার অর্থনীতি ও কর ফাঁকি-ফন্দিফিকিরের সংস্কৃতি ছিল।
 
 
অর্থ উপদেষ্টা জানান, রাজস্ব নীতি ও আর্থিক প্রতিষ্ঠানের উন্নয়নের মাধ্যমে বন্ধ হয়ে যাওয়া কারখানা ও শিল্প পুনরায় চালুর উদ্যোগ নেয়া হচ্ছে, যা নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে। পাশাপাশি কৃষকদের জন্য ‘ফার্মার ও ফ্যামিলি কার্ড’ চালু করা হয়েছে, যাতে একজন কৃষক একটি ভিসা কার্ডের সুবিধা পান।
 
সরকারকে জবাবদিহিতার মধ্যে রাখা হবে যাতে সাধারণ মানুষ সর্বোচ্চ সেবা পায়। উল্লেখ করে তিনি আরও বলেন, তবে এর জন্য সঠিকভাবে কর পরিশোধ করতে হবে। জনগণের সঙ্গে সম্পর্কের ভিত্তিতেই সরকার ক্ষমতায় এসেছে। পর্যায়ক্রমে শিক্ষা ও স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

কেএন/এসএন

মন্তব্য করুন