© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঐক্য নিয়ে এগিয়ে যাওয়ার আহবান খালেদা জিয়ার

শেয়ার করুন:
ঐক্য নিয়ে এগিয়ে যাওয়ার আহবান খালেদা জিয়ার
central-desk
০৬:১৭ পিএম | ১২ নভেম্বর, ২০১৮

দেশের জনগণকে সাথে নিয়ে যে ঐক্য গড়ে উঠেছে তা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন খালেদা জিয়া।

সোমবার খালেদা জিয়ার সাথে দেখা শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা জানান।

খালেদা জিয়ার অসুস্থতার কথা উল্লেখ করে তাকে হাসপাতালে ভর্তির দাবি করেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব জানান, ভোট নিয়ে খালেদা জিয়ার সঙ্গে কথা হয়নি। তিনি ভীষণ অসুস্থ। অনেকদিন পর তার সঙ্গে দেখা হলো। তার শারীরিক অসুস্থতা নিয়েই কথা হয়েছে।

কারাগারে সোমবার দুপুর আড়াইটার দিকে দলীয় প্রধানের সঙ্গে দেখা করতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার ও মির্জা আব্বাস।

উল্লেখ্য, খালেদা জিয়া গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দী।

মন্তব্য করুন